উদ্দীপকের আলোকে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করে সংশ্লিষ্ট দ্রব্যটির প্রকৃতি বিশ্লেষণ করো।
উত্তর: দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় তাকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। চাহিদা বিধি অনুযায়ী, দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন ঘটে। কিন্তু এই পরিবর্তনের হার সব সময় সমান হয় না। দামের পরিবর্তন অক্ষো চাহিদার পরিবর্তন কখনো বেশি, কম, সমান বা শূন্য ও অসীম হতে পারে। উদ্দীপকে পণ্যের দাম ৪ টাকা থেকে কমে ৩ টাকা হলে- P=8, P₁ =৩. সুতরাং , ΔP=P₁- P= (৩-৪) = -১ Q=8, Q₁=৬. সুতরাং, ΔQ=Q₁- P=(৬-৪) = ২ এখানে, ΔP = দামের পরিবর্তন ΔQ= চাহিদার পরিমাণের পরিবর্তন । এখন চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রানুযায়ী, Ed= [গণিত] = -২ সুতরাং, Ed =2>1 [(-) ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে] সুতরাং, Ed=> ১ হওয়ায় বলা যায়, দ্রব্যটির চাহিদা স্থিতিস্থাপক তথা দ্রব্যটি হলো বিলাসজাত। অর্থাৎ, দ্রব্যটির দাম সামান্য হ্রাস পেলে চাহিদা অধিক পরিমাণ বৃদ্ধি পায়। কিংবা দাম সামান্য বাড়লে চাহিদার পরিমাণ অধিক হ্রাস পায়। তাই বলা যায় উদ্দীপকের বিবেচ্য দ্রব্যটি হলো বিলাস জাতীয়। এ দ্রব্যের দাম যে হারে পরিবর্তিত হয়, চাহিদা তার চেয়ে অধিক হারে পরিবর্তিত হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করে সংশ্লিষ্ট দ্রব্যট…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
সুতরাং বলা যায়, ভূমি অক্ষের সাথে সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য হয়।উত্তর
উত্তর