উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট বিধিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট বিধিটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অন্যান্য অবস্থা স্থির থেকে, একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা যদি একটি দ্রব্যের ভোগের পরিমাণ বাড়াতে থাকে তাহলে ঐ দ্রব্যের অতিরিক্ত এককগুলো থেকে যে উপযোগ পাওয়া যায় তা ক্রমান্বয়ে কমতে থাকে। এক্ষেত্রে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। এরপরে ভোগ আরো বৃদ্ধি করলে মোট উপযোগ কমতে থাকে এবং প্রান্তিক উপযোগ-ঋণাত্মক হয়। উদ্দীপকের চিত্রে লক্ষ করা যায়, h বিন্দু পর্যন্ত মোট উপযোগ-ক্রমান্বয়ে বাড়তে থাকে তখন প্রান্তিক উপযোগ হ্রাস পায়। h বিন্দুতে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ b বিন্দুতে শূন্য। এরপরে ভোগ বাড়ালে মোট উপযোগ কমতে থাকে এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। অর্থাৎ, উদ্দীপকের চিত্রটিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি প্রকাশ পেয়েছে। মানুষ একটি দ্রব্যের কিছু পরিমাণ ভোগ করার পর ঐ দ্রব্যের অভাব বোধের তীব্রতা কমে আসে। যেমন একজন ভোক্তা প্রথম লিচু যে আগ্রহ নিয়ে ভোগ করে পরেরটি ভোগের ক্ষেত্রে তার সে আগ্রহ থাকে না। অর্থাৎ, প্রথম লিচুর তুলনায় দ্বিতীয়টি ভোগের ক্ষেত্রে তার উপযোগ কম। হয়। এভাবে সে যদি ক্রমান্বয়ে লিচু ভোগ করতে থাকে, তাহলে সে লিচুর অতিরিক্ত এককগুলো থেকে যে পরিমাণ উপযোগ পাবে তা একসময় কমে শূন্য এবং পরে ঋণাত্মক হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট বিধিটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর