উপরিউক্ত উদ্দীপকে কোন ধরনের প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত সূচিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুসারে, অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো দ্রব্যের ভোগ বাড়তে থাকলে প্রান্তিক উপযোগ হ্রাসের ফলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। এক্ষেত্রে প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়। এরপর ভোগ আরও বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয় এবং মোট উপযোগ কমতে থাকে। উদ্দীপক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ সূচি ('গ' নং দ্রষ্টব্য) এর আলোকে উপরে অঙ্কিত চিত্রে লক্ষ করা যায়, ১ম একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ হলো ৩০ একক। এরপর ভোগ বৃদ্ধি করলে ২য় একক থেকে ২০ একক প্রান্তিক উপযোগ পাওয়া যায়। যা ১ম একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ অপেক্ষা কম। একইভাবে ভোগ বৃদ্ধি করলে ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ পাওয়া যায় যথাক্রমে ১০, ৫, ১ ও ০ (শূন্য) একক, যা ক্রমান্বয়ে কমছে। কিন্তু মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ছে। এক্ষেত্রে ৬ষ্ঠ এককে প্রাপ্ত প্রান্তিক উপযোগ শূন্য হওয়ায় মোট উপযোগ সর্বোচ্চ হয়। এরপর আরও ভোগ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে এবং মোট উপযোগ কমতে থাকবে। তাই পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সূচিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উপরিউক্ত উদ্দীপকে কোন ধরনের প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে? যুক…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর