উদ্দীপক হতে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম (P) নির্ণয় করো।
উত্তর: উদ্দীপক হতে চিত্রের সাহায্যে নিচে ভারসাম্য দাম নির্ণয় করা হলো। চাহিদা অপেক্ষক, Qd = 50-10P এখন, P = 1 হলে, 50 -10×1=50 -10 = 40 P = 2 হলে, 50-10×2 = 50-20=30 P = 3 হলে, 50-10×3 = 50-30 = 20 যোগান অপেক্ষক, Qs = 10 + 10P P = 1 হলে = 10+10 x1= 20 P = 2 হলে = 10+10×2=30 P = 3 হলে = 10+10 x 3 = 40 উদ্দীপকে প্রদত্ত চাহিদা ও যোগান অপেক্ষক হতে অঙ্কিত উপরের চিত্রে লক্ষ করা যায়, দ্রব্যের দাম যখন 1 ও 3 টাকা তখন চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য অর্জিত হয়নি। অর্থাৎ 1 টাকা দামে যোগানের থেকে চাহিদা বেশি এবং 3 টাকা দামে চাহিদা থেকে যোগান বেশি। অন্যদিকে 2 টাকা দামে যোগান ও চাহিদার পরিমাণ (30) সমান হেতু ভারসাম্য দাম অর্জিত হয়েছে। এক্ষেত্রে নির্ণেয় ভারসাম্য দাম 2 টাকা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম (P) নির্ণয় করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর