উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট বিধিদ্বয় বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট বিধি দুটি হলো চাহিদা বিধি ও যোগান বিধি। চাহিদা বিধিতে কোনো দ্রব্যের দামের সাথে চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক দেখানো হয়। অর্থাৎ চাহিদা বিধি অনুযায়ী কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে। আর যোগান বিধিতে কোনো দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের সমমুখী সম্পর্ক দেখানো হয়। অর্থাৎ যোগান বিধি অনুযায়ী কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। প্রদত্ত চাহিদা অপেক্ষক, Qd = 50 - 10P হতে অঙ্কিত উপরের (I) চিত্রে লক্ষ করা যায়, দ্রব্যের দাম 1 টাকা থেকে বেড়ে 2 টাকা হলে দ্রব্যটির চাহিদার পরিমাণ 40 একক হতে কমে 30 একক হয়। আর, দাম 3 টাকা থেকে কমে 2 টাকা হলে চাহিদা 20 একক থেকে বেড়ে 30 একক হয়। অর্থাৎ DD [গণিত] রেখায় তথা চাহিদা অপেক্ষকে দ্রব্যের দাম ও চাহিদার মধ্যকার বিপরীত সম্পর্ক প্রকাশিত হয়েছে। যা চাহিদা বিধিকে নির্দেশ করে।আবার, প্রদত্ত যোগান অপেক্ষক, Qs = 10+ 10P হতে অঙ্কিত উপরের (II) নং চিত্রে লক্ষ করা যায়, দাম 1 টাকা থেকে বেড়ে 2 টাকা হলে বিবেচ্য দ্রব্যটি যোগানের পরিমাণও 20 একক হতে বেড়ে 30 একক হয়। আর দাম 3 টাকা হতে কমে 2 টাকা হলে যোগানও 40 একক হতে কমে 30 একক হয়। যা মূলত যোগান বিধিকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের প্রদত্ত সমীকরণ দুটিতে যোগান ও চাহিদা বিধি প্রকাশিত হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট বিধিদ্বয় বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর