শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো।

উত্তর: উদ্দীপকের তথ্য হতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা হলো। প্রদত্ত সূচির আলোকে প্রাপ্ত সূচিতে লক্ষ করলে দেখা যায়, ভোক্তা ১ম পেয়ারা থেকে ৫ ইউটিল প্রান্তিক উপযোগ লাভ করে, যা উপরের চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম পেয়ারা থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ যথাক্রমে ৩, ১, ০ (শূন্য) এবং -১ ইউটিল। যা চিত্রে যথাক্রমে b, c, d এবং e বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত এ বিন্দুগুলো a, b, c, d বিন্দুগুলো এবং যোগ করে MU প্রান্তিক উপযোগ রেখা পাওয়া যায়। এটিই প্রদত্ত তথ্যের আলোকে প্রদত্ত প্রান্তিক উপযোগ রেখা।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো।

Rajshahi · 2019

উত্তর

উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ঐ বিশেষ গুণকে বোঝায়, যা দ্বারা মানুষের অভাব মেটানো সম্ভব হয়।

উত্তর

অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পায় অর্থাৎ দাম যে দিকে পরিবর্তিত হয় যোগানও সেদিকে পরিবর্তিত হয়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্য বা সেবার দাম বাড়লে তার যোগানের পরিমাণ বাড়ে। আবার কোনো দ্রব্য বা সেবার দাম কমলে, তার যোগানের পরিমাণ কমে। দাম কমলে মুনাফা কমে যায় কিংবা ক্ষতি হয় বলে এমন অবস্থার সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকের তথ্য হতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা হলো। প্রদত্ত সূচির আলোকে প্রাপ্ত সূচিতে লক্ষ করলে দেখা যায়, ভোক্তা ১ম পেয়ারা থেকে ৫ ইউটিল প্রান্তিক উপযোগ লাভ করে, যা উপরের চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম পেয়ারা থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ যথাক্রমে ৩, ১, ০ (শূন্য) এবং -১ ইউটিল। যা চিত্রে যথাক্রমে b, c, d এবং e বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত এ বিন্দুগুলো a, b, c, d বিন্দুগুলো এবং যোগ করে μ\mu প্রান্তিক উপযোগ রেখা পাওয়া যায়। এটিই প্রদত্ত তথ্যের আলোকে প্রদত্ত প্রান্তিক উপযোগ রেখা।

উত্তর

উদ্দীপকে প্রকাশিত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ক্রেতার আয় ও রুচি, সময়ের ব্যবধান, দ্রব্যের গুণগত মান, শখের দ্রব্য, পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কার্যকর হয় না।একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভোক্তার আয়, রুচি ও পছন্দ ইত্যাদি স্থির ধরা হয়। এগুলোর যেকোনো একটি পরিবর্তন হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অকার্যকর হয়ে পড়ে। তাই দীর্ঘকালে এ বিধির কার্যকারিতা নেই। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হতে হলে দ্রব্যের একক পর্যাপ্ত মাত্রায় হওয়া প্রয়োজন। যেমন- একজন ক্ষুধার্ত ব্যক্তিকে ছোট বাটিতে ভাত দেওয়া হলো, পরে আরও এক বাটি ভাত দেওয়া হলো। ছোট বাটি হওয়ায় ১ম বাটির তুলনায় ২য় বাটির ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কমবে না, বরং বৃদ্ধি পাবে। ফলে দ্রব্যের একক উপযুক্ত না হলে এ বিধি কার্যকারিতা হারায়।শখের দ্রব্যের ক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না। বিভিন্ন দেশের ডাকটিকেট, বিভিন্ন মুদ্রা সংগ্রহের আকাঙ্ক্ষা ভোক্তার নিকট না কমে বরং বাড়তে পারে। কোনো দ্রব্যের উপযোগ কেবল দ্রব্যের ওপরই নির্ভর করে না বরং তা অন্যান্য পরিবর্তক দ্রব্যের ওপরও নির্ভরশীল। যেমন- কফির দাম কমে গেলে বা যোগান বেশি থাকলে মানুষ চা ভোগ না করে কফি ভোগে সচেষ্ট হবে।পরিপূরক দ্রব্যের ওপরও ভোক্তার উপযোগ নির্ভর করে। যেমন- কোনো ছাত্রকে পড়ালেখার জন্য কলম দিলেই চলবে না, সাথে কাগজও দিতে হবে। এভাবে কালি-কলম, মোটরগাড়ি-পেট্রোল ইত্যাদি একটির ওপর অপরটি নির্ভরশীল। এছাড়াও কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করার মধ্যে সময়ের ব্যবধান বেশি হলে বিধিটি কার্যকর হবে না।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।