উদ্দীপকে যে বিধিটি প্রকাশিত হয়েছে, কী কী অবস্থার 8 প্রেক্ষিতে তা কার্যকর হবে না বলে তুমি মনে করো?
উত্তর: উদ্দীপকে প্রকাশিত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ক্রেতার আয় ও রুচি, সময়ের ব্যবধান, দ্রব্যের গুণগত মান, শখের দ্রব্য, পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কার্যকর হয় না।একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভোক্তার আয়, রুচি ও পছন্দ ইত্যাদি স্থির ধরা হয়। এগুলোর যেকোনো একটি পরিবর্তন হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অকার্যকর হয়ে পড়ে। তাই দীর্ঘকালে এ বিধির কার্যকারিতা নেই। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হতে হলে দ্রব্যের একক পর্যাপ্ত মাত্রায় হওয়া প্রয়োজন। যেমন- একজন ক্ষুধার্ত ব্যক্তিকে ছোট বাটিতে ভাত দেওয়া হলো, পরে আরও এক বাটি ভাত দেওয়া হলো। ছোট বাটি হওয়ায় ১ম বাটির তুলনায় ২য় বাটির ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কমবে না, বরং বৃদ্ধি পাবে। ফলে দ্রব্যের একক উপযুক্ত না হলে এ বিধি কার্যকারিতা হারায়।শখের দ্রব্যের ক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না। বিভিন্ন দেশের ডাকটিকেট, বিভিন্ন মুদ্রা সংগ্রহের আকাঙ্ক্ষা ভোক্তার নিকট না কমে বরং বাড়তে পারে। কোনো দ্রব্যের উপযোগ কেবল দ্রব্যের ওপরই নির্ভর করে না বরং তা অন্যান্য পরিবর্তক দ্রব্যের ওপরও নির্ভরশীল। যেমন- কফির দাম কমে গেলে বা যোগান বেশি থাকলে মানুষ চা ভোগ না করে কফি ভোগে সচেষ্ট হবে।পরিপূরক দ্রব্যের ওপরও ভোক্তার উপযোগ নির্ভর করে। যেমন- কোনো ছাত্রকে পড়ালেখার জন্য কলম দিলেই চলবে না, সাথে কাগজও দিতে হবে। এভাবে কালি-কলম, মোটরগাড়ি-পেট্রোল ইত্যাদি একটির ওপর অপরটি নির্ভরশীল। এছাড়াও কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করার মধ্যে সময়ের ব্যবধান বেশি হলে বিধিটি কার্যকর হবে না।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে বিধিটি প্রকাশিত হয়েছে, কী কী অবস্থার 8 প্রেক্ষিতে তা কা…
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর