উদ্দীপকে প্রাপ্ত যোগান রেখার আকৃতি কেমন? এরূপ আকৃতি পিছনে যুক্তিসংগত কারণ দেখাও ৷
উত্তর: উদ্দীপকের প্রাপ্ত তথ্যানুযায়ী যোগান রেখা অঙ্কন করা হলো- উপরিউক্ত চিত্রটিতে X অঙ্কে যোগানের পরিমাণ এবং Y অক্ষে দ্রব্যের দাম নির্দেশিত। উক্ত চিত্রটিতে a, b, c বিন্দু গুলো যোগ করলে যে রেখাটি পাওয়া যায় সেটিই উদ্দীপকের যোগান রেখা কোনো দ্রব্যের ক্ষেত্রে অন্যান্য অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম পরিবর্তনের ফলে যোগানের পরিবর্তন হয়। দাম বৃদ্ধি হলে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে । সুতরাং দেখা যায়, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক বিদ্যমান থাকে "সাধারণত অন্যান্য অবস্থা অপরিবর্তীত থেকে দাম বাড়লে বিক্রেতাগণ বেশি দামে বেশি মুনাফার প্রত্যাশায় ঐ দ্রব্য বেশি পরিমান বিক্রয় করতে প্রস্তুত থাকে। এখানে খেয়াল করলে দেখা যাচ্ছে, দাম বৃদ্ধি পেয়ে ১০, ১৫, ২০ টাকা হওয়ায় উৎপাদন ২০, ৩০, ৪০ কেজিতে বেড়ে যায়। এখানে যোগান রেখা বাম থেকে ডানদিকে উর্ধ্বগামী হয়। প্রাপ্ত যোগান রেখা 'SS [গণিত] । রেখাটি ক্রমে বাম থেকে ডানদিকে উর্ধ্বগামী হয়। এই পরিবর্তনের কারণ হিসেবে আমরা দ্রব্যের দাম বৃদ্ধিকে দায়ী করতে পারি। কারণ আমরা জানি, দ্রব্যের দাম বৃদ্ধির ফলে দ্রব্যের যোগান বৃদ্ধি পায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রাপ্ত যোগান রেখার আকৃতি কেমন? এরূপ আকৃতি পিছনে যুক্তিসংগ…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর