উদ্দীপকে দাম স্থির থাকা অবস্থায় যদি ভোক্তার আয় বৃদ্ধি পায় তবে কি চাহিদা রেখার কোনো পরিবর্তন হবে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে দাম স্থির থাকা অবস্থায় ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হবে।প্রধানত কোনো দ্রব্যের নিজ দামের ওপর তার চাহিদার পরিমাণ নির্ভর করে। কোনো দ্রব্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। তাই দ্রব্যের নিজ দামই হলো চাহিদার প্রধান নির্ধারক। তবে দাম ছাড়াও কোনো দ্রব্যের চাহিদা অন্যান্য বিষয় তথা নির্ধারকের ওপর নির্ভর করে। এগুলোর মধ্যে ক্রেতার আয় অন্যতম। দাম অপরিবর্তিত থাকা অবস্থায় ক্রেতার আয় বাড়লে তার দ্রব্য ক্রয়ের সামর্থ্য বাড়ে এবং আয় কমলে সামর্থ্য কমে। এ অবস্থায় চাহিদা রেখার পরিবর্তন ঘটে। প্রদত্ত চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম পরিমাপ করা হয়েছে। চিত্রে DD0 হলো কোনো দ্রব্যের প্রাথমিক চাহিদা রেখা। OP0ও OQ0 হলো যথাক্রমে প্রাথমিক দাম ও চাহিদার পরিমাণ, যা DD0 রেখার & বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন দাম OP0-তে স্থির থাকা অবস্থায় ভোক্তার আয় বাড়লে ভোক্তার চাহিদা বেড়ে OQ1 হয়। যা ডানদিকে স্থানান্তরিত চাহিদা রেখা DD1-এর b বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। কাজেই বলা যায় দাম স্থির থাকা অবস্থায় ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হয় এবং চাহিদার পরিমাণ Q0Q1 পরিমাণ বৃদ্ধি পায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দাম স্থির থাকা অবস্থায় যদি ভোক্তার আয় বৃদ্ধি পায় তবে কি চা…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর