উপরের উদ্দীপকটি অর্থনীতির কোন বিধির সাথে সম্পর্কিত? রেখার মাধ্যমে দেখাও।
উত্তর: প্রদত্ত উদ্দীপকটি অর্থনীতির চাহিদা বিধির সাথে সম্পর্কিত। চাহিদা বিধি অনুযায়ী, অন্যান্য অবস্থা যেমন- ভোক্তার আয়, রুচি, অভ্যাস, বিকল্প দ্রব্যের দাম প্রভৃতি অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে। অর্থাৎ চাহিদা বিধিতে কোনো দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। উপরে চিত্রে বাম থেকে ডান নিম্নগামী DD, রেখাটি একটি চাহিদা রেখা। চিত্রটিতে লক্ষ করা যায়, অন্যান্য অবস্থা স্থির থেকে দাম P থেকে বেড়ে P₂ হলে চাহিদা পরিমাণ D₁ থেকে কমে D₂ হয়। আবার, দাম P3 থেকে কমে P₂ হলে চাহিদার পরিমাণ D; থেকে বেড়ে D₂ হয়। অর্থাৎ বিবেচ্য দ্রব্যটির দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। যা চাহিদা বিধিকেই নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উপরের উদ্দীপকটি অর্থনীতির কোন বিধির সাথে সম্পর্কিত? রেখার মাধ্যমে দ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর