উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো পরিবর্তিত হলে চাহিদা রেখার অবস্থানের ক্ষেত্রে কীরূপ পরিবর্তন সংঘটিত হবে? চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলোর পরিবর্তন হলে চাহিদার হ্রাস-বৃদ্ধি তথা চাহিদা রেখার স্থানান্তর ঘটবে। চাহিদা বিধিতে উল্লিখিত অন্যান্য অবস্থা যেমন- ভোক্তার আয়, রুচি, বিকল্প দ্রব্যের দাম পরিবর্তিত হলে চাহিদার পরিমাণের পরিবর্তন ঘটে। যেমন- ভোক্তার আয় বাড়লে চাহিদা রেখা ডানদিকে এবং আয় কমলে চাহিদা রেখা বামদিকে স্থানান্তরিত হয়। উপরের চিত্রে লক্ষ করা যায়, বিবেচ্য দ্রব্যের দাম স্থির থেকে ভোক্তার আয় কিংবা বিকল্প দ্রব্যের দাম বাড়লে দ্রব্যটির চাহিদা Q1 হয়। এক্ষেত্রে চাহিদা রেখা উপরে ডানদিকে স্থানান্তরিত হয়ে D1D1 হয়। আর বিপরীত অবস্থায় চাহিদা রেখা নিচে বামদিকে স্থানান্তরিত হয়ে D2D2 হয়। অর্থাৎ, ভোক্তার আয় বৃদ্ধি চাহিদা রেখা DD থেকে D1D1 এবং আয় হ্রাসে DD থেকে D2D2হয়। এক্ষেত্রে চাহিদার পরিমাণ যথাক্রমে FG বা QQ1 বৃদ্ধি পায় এবং EF বা Q2Q পরিমাণ হ্রাস পায়। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলোর পরিবর্তন ঘটলে চাহিদা রেখার স্থানান্তর ঘটবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো পরিবর্তিত হলে চাহিদা রেখার অবস্থানের ক্ষ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর