উদ্দীপক থেকে TU ও MU-এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রে TU হলো Total Utility তথা মোট উপযোগ এবং MU হলো Marginal Utility অর্থাৎ প্রান্তিক উপযোগ। যখন ভোক্তা সমজাতীয় কোনো দ্রব্যের বিভিন্ন একক পেতে থাকে তখন প্রতিটি ভিন্ন ভিন্ন একক থেকে পৃথক পৃথক উপযোগ লাভ করে। ভোক্তার ভোগকৃত এককসমূহ থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ। অন্যদিকে, কোনো দ্রব্যের ভোগের অতিক্ষুদ্র পরিবর্তনের ফলে ঐ দ্রব্যের মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। চিত্রের TU এবং MU এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হলো- (i) মোট উপযোগ রেখা TU, h বিন্দুর পূর্ব পর্যন্ত ক্রমহ্রাসমান হারে বাড়ে। প্রান্তিক উপযোগ MU তখন ক্রমশ হ্রাস পায়। (ii) h বিন্দুতে মোট উপযোগ সর্বোচ্চ হয়। অন্যদিকে প্রান্তিক উপযোগ MU তখন শূন্য হয়, যা b দ্বারা নির্দেশিত। (iii) চিত্রে দেখা যায়, h বিন্দুর পরে মোট উপযোগ রেখা TU হ্রাস পায় তথা নিম্নগামী হয়। প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। অর্থাৎ মোট উপযোগ সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পর মোট উপযোগ কমলেও ধনাত্মক হয়। কিন্তু প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে TU ও MU-এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর