উদ্দীপকে কোন বিধিটি কার্যকর তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে। কোনো দ্রব্যের শেষ একক ভোগ করার ফলে যে অতিরিক্ত উপযোগ মোট উপযোগের সাথে যুক্ত হয়, সেই উপযোগকে প্রান্তিক উপযোগ বলে। প্রান্তিকউপযোগকে MU দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে প্রান্তিক উপযোগ, [গণিত] যেখানে, MU = প্রান্তিক উপযোগ, [গণিত] TU = মোট উপযোগের পরিবর্তন, [গণিত] Q = দ্রব্য ভোগের পরিবর্তন।উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ১ম একক দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক -উপযোগ ও একক, এখন ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম একক হলে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেয়ে 2, 1, 0, 3, – 1 প্রাপ্ত মানের ভিত্তিতে যদি রেখাও অঙ্কন করা হয় তবে রেখাটির অবস্থান হবে ডান দিকে নিম্নগামী। দ্রব্যাটির ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাচ্ছে। প্রান্তিক উপযোগ এভাবে ক্রমাগত কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। তাই বলা যায়, উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযেগ বিধিটি কার্যকর হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিধিটি কার্যকর তা বর্ণনা কর।
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর