শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর।

উত্তর: যখন চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তখন ভারসাম্য অর্জিত হয়। ভারসাম্য দাম হলো যে নির্দিষ্ট দামে কোন দ্রব্যের চাহিদা ও যোগান পরস্পর সমান হয়। আর ভারসাম্য পরিমাণ হলো ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। দ্রব্যের চাহিদা ও যোগান সমীকরণ দেয়া থাকলে সমীকরণ সমতাকরণের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমান পাওয়া যায়। উদ্দীপকের চাহিদা সমীকরণ Qd = 40-4P যোগান সমীকরণ Qs = -8+4P ভারসাম্যের শর্তানুসারে, Qd = Qs বা, 40-4P = -8+4P বা, -4P-4P = -8-40 বা,-8P = -48 বা, P = [গণিত] P = 6 ভারসাম্য দাম P = 6 টাকা। ভারসাম্য দাম P = 6 টাকা একটি সমীকরণে বসিয়ে পাই, Qd = 40 - 4P = 40 - 4 × 6 = 16 সুতরাং ভারসাম্য দাম 6 টাকা এবং ভারসাম্য পরিমাণ 16 একক।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর।

উদ্দীপক

চাহিদা সমীকরণ, Qd = 40 - 4P যোগান সমীকরণ, Qs = -8+4Pযেখানে, Qd = চাহিদার পরিমাণQs = যোগানের পরিমাণP = দাম

Dinajpur · 2022

উত্তর

কোন রেখার স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে রেখার ঢাল বলে।

উত্তর

চাহিদা বিধির ব্যতিক্রম ঘটলে চাহিদা রেখা উর্ধ্বগামী হতে পারে। চাহিদা রেখা হলো চাহিদা বিধির জ্যামিতিক রূপ।চাহিদা বিধিতে দামের সাথে চাহিদা ও পরিমানের সম্পর্ক বিপরীতমুখি। চাহিদার পরিবর্তন দাম ছাড়াও ঘটতে পারে যখন ক্রেতার আয়, রুচি, সময় পরিবর্তন হয়। ফলে দাম স্থির থাকলে চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটে। যার ফলশ্রুতিতে চাহিদা বিধির ব্যতিক্রম হয়। এই সময় চাহিদা রেখা বাম থেকে ডান দিকে উর্ধ্বগামী হয়।

উত্তর

যখন চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তখন ভারসাম্য অর্জিত হয়। ভারসাম্য দাম হলো যে নির্দিষ্ট দামে কোন দ্রব্যের চাহিদা ও যোগান পরস্পর সমান হয়। আর ভারসাম্য পরিমাণ হলো ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। দ্রব্যের চাহিদা ও যোগান সমীকরণ দেয়া থাকলে সমীকরণ সমতাকরণের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমান পাওয়া যায়। উদ্দীপকের চাহিদা সমীকরণ Qd = 40-4P যোগান সমীকরণ Qs = -8+4P ভারসাম্যের শর্তানুসারে, Qd = Qs বা, 40-4P = -8+4P বা, -4P-4P = -8-40 বা,-8P = -48 বা, P = 488\frac{-48}{8} P = 6 ভারসাম্য দাম P = 6 টাকা। ভারসাম্য দাম P = 6 টাকা একটি সমীকরণে বসিয়ে পাই, Qd = 40 - 4P = 40 - 4 × 6 = 16 সুতরাং ভারসাম্য দাম 6 টাকা এবং ভারসাম্য পরিমাণ 16 একক।

উত্তর

দাম 4 টাকা হলে চাহিদার পরিমাণ বাড়বে কিন্তু যোগানের পরিমাণ কমবে। যে নির্দিষ্ট দামে কোন দ্রব্যের চাহিদা ও যোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। দামের সাথে চাহিদা ও যোগানের পরিমাণের সম্পর্ক বিদ্যমান। তাই দামের হ্রাস বৃদ্ধি করলে চাহিদা ও যোগানের হ্রাস বৃদ্ধি পায়। ভারসাম্য দামের চেয়ে বাজার দাম কম হলে চাহিদার পরিমাণ বাড়ে কিন্তু যোগানের পরিমাণ কমে। 'গ' হতেই প্রাপ্ত সমীকরণ এর সাপেক্ষে ভারসাম্য দাম 6 টাকা ও পরিমাণ 16 একক। এখন দাম 4 টাকা হলে পরিমাণ হবে = Qd = 40-4P = 40 - 4 × 4 = 24 একক যোগানের পরিমাণ = Qs = -8+4P = -8 + 4 × 4 = 8 অর্থাৎ চাহিদা বাড়বে কিন্তু যোগান কমবে। নিম্নে চিত্রের মাধ্যমে চাহিদা বৃদ্ধি ও যোগান হ্রাস দেখানো হলো:- প্রদত্ত চাহিদা ও যোগান সমীকরণের আলোকে চিত্র অঙ্কন করা হলো। চিত্রের চাহিদা ও যোগান E বিন্দুতে ভারসাম্য হয়েছে। তাই এটি ভারসাম্য বিন্দু। এক্ষেত্রে ভারসাম্য দাম 6 টাকা কিন্তু দাম কমে 4 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে 24 একক হয়। যা a বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অন্যদিকে যোগানের পরিমাণ কমিয়ে 8 একক হয়েছে। যা bবিন্দু দ্বারা উপস্থাপিত হয়েছে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।