উদ্দীপকের আলোকে মোট ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো-(গ)-এর উত্তরে উপস্থাপিত সূচির আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করে সম্পর্ক ব্যাখ্যা করা হলো- মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক :(i) মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। চিত্রে ১ম ও ২য় এককের ক্ষেত্রে TU রেখা ঊর্ধ্বগামী কিন্তু MU রেখা নিম্নগামী।(ii) TU ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলে MU হ্রাস পায়। চিত্রে ২য় এককের পর ৩য় একক পর্যন্ত TU রেখা ক্রমহ্রাসমান হারে বাড়ছে কিন্তু MU রেখা নিম্নগামী।(iii) TU যখন সর্বোচ্চ, MU তখন শূন্য হয়। ৪ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে TU রেখা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় যখন MU রেখা ভূমি অক্ষকে ছেদ করে অর্থাৎ MU = 0 হয়।(iv) MU শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত TU বৃদ্ধি পায়।(v) MU ঋণাত্মক হলে TU কমতে থাকে। ৪ এককের পর MU রেখা ভূমি অক্ষের নিচে চলে যায় অর্থাৎ তা ঋণাত্মক হয়। এমতাবস্থায় TU রেখা নিম্নগামী হয় অর্থাৎ কমতে থাকে।অর্থাৎ ভোক্তা দ্রব্য ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগ বাড়ে কিন্তু প্রান্তিক উপযোগ কমে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মোট ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর