উদ্দীপকের আলোকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি বিশ্লেষণ কর।
উত্তর: গ থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগের মানের ওপর ভিত্তি করে বলা যায়, উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে।আমরা জানি, দ্রব্যের ভোগ বৃদ্ধির সাথে সাথে উপযোগ ক্রমেই হ্রাস পাওয়াকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। নিচে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো- চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। চিত্রে ১ একক দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ১০ একক। যার সমন্বয় বিন্দু । এখন দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ একক হলে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেয়ে যথাক্রমে ৮, ৬, ৪, ২, ০ ও ২ হয়, যাদের সমন্বয় বিন্দুগুলো যথাক্রমে b, c, d, e, f ও ৪। এক্ষেত্রে। বিন্দুতে প্রান্তিক উপযোগ শূন্য (০) এবং ৪ বিন্দুতে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়েছে। তখন a, b, c, d, e, fও বিন্দু যোগ করে MU রেখা পাওয়া যায়। এই MU রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। রেখাটির নিম্নগামিতা থেকে বোঝা যায়, দ্রব্যটির ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমশ কমে যাচ্ছে। প্রান্তিক উপযোগ এভাবে ক্রমাগত কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়।অর্থাৎ রেখাটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে।অতএব বলা যায়, উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি বিশ্লেষণ কর।
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর