দাম 6 টাকা হলে বাজারে কী প্রভাব পড়বে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: ভারসাম্য দাম P = 4 টাকা থেকে বেড়ে 6 টাকা হলে ক্রেতা বা ভোক্তার ক্রয়ক্ষমতা হ্রাস পাবে। ফলে বাজারে পণ্যের চাহিদার পরিমাণও হ্রাস পাবে। নিচে এর গাণিতিক ব্যাখ্যা তুলে ধরা হলো-পণ্যের দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ হবে, [গণিত] এবং জোগানের পরিমাণ হবে [গণিত] সুতরাং ভারসাম্য পরিমাণ [গণিত] একক আবার দাম বেড়ে 6 টাকা হলে চাহিদার পরিমাণ হবে- [গণিত] এবং জোগানের পরিমাণ হবে [গণিত] অতএব লক্ষ করা যায়, দাম বৃদ্ধির সাথে সাথে পণ্যের চাহিদা হ্রাস পায়। ফলে বাজারে পণ্যের জোগান বৃদ্ধি পাবে। নিচে একটি তালিকার মাধ্যমে ধারণাটি ব্যাখ্যা করা হলো- তালিকানুসারে 4 টাকা দামে পণ্যের চাহিদা 6 একক হলে জোগানের পরিমাণ 6 একক। অর্থাৎ এক্ষেত্রে বাজার ভারসাম্য লাভ করে। দাম যখন 6 টাকা হয় তখন পণ্যের চাহিদা 4 একক এবং জোগানের পরিমাণ 10 একক। বাজারে (10 – 4) = 6 একক পণ্য উদ্বৃত্ত থাকে। কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদা ও জোগানের পরিমাণের যেমন পরিবর্তন হয়, তেমনি বাজার ভারসাম্য অবস্থার পরিবর্তন হয়।সুতরাং চাহিদা ও জোগানের ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলে বাজারে ভারসাম্য দাম ও ভারসাম্য উৎপাদনের পরিমাণ পাওয়া যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
দাম 6 টাকা হলে বাজারে কী প্রভাব পড়বে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর