যোগান স্থির থেকে ভারসাম্য দাম হলে 4 রেখাচিত্রে কীরূপ পরিবর্তন হবে তা তুমি মনে করো?
উত্তর: দাম 4 টাকা হলে রেখাচিত্রে চাহিদার পরিমাণ বাড়বে এবং যোগানের পরিমাণ কমবে। যে নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তা ভারসাম্য দাম। দামের সাথে চাহিদা ও যোগানের পরিমাণের সম্পর্ক বিদ্যমান। তাই দামের হ্রাস-বৃদ্ধি ঘটলে চাহিদা ও যোগান হ্রাস-বৃদ্ধি পায়। সাধারণত ভারসাম্য দামের চেয়ে বাজার দাম কম হলে চাহিদার পরিমাণ বাড়ে। কিন্তু যোগানের পরিমাণ কমে। উদ্দীপকে একটি চাহিদা সমীকরণ ও যোগান সমীকরণ দেওয়া আছে। সমীকরণদ্বয়ের সাপেক্ষে ভারসাম্য দাম 5 টাকা এবং পরিমাণ 10 একক। দাম 4 টাকা হলে চাহিদার পরিমাণ Qd=20-2 × 4 = 12 একক হবে। যোগানের পরিমাণ Qs=-5+3×4 =7 হবে। অর্থাৎ চাহিদা বাড়বে। কিন্তু যোগান কমবে। চিত্রের মাধ্যমে চাহিদার বৃদ্ধি ও যোগানের হ্রাস দেখানো হলো- প্রদত্ত চাহিদা ও যোগান সমীকরণের আলোকে চিত্র অঙ্কন করা হয়েছে। চিত্রে চাহিদা ও যোগান পরস্পর 'E [গণিত] বিন্দুতে সমান ভারসাম্য হয়েছে। তাই এটি ভারসাম্য বিন্দু। এক্ষেত্রে ভারসাম্য দাম 5 টাকা ও ভারসাম্য পরিমাণ 10 একক। কিন্তু দাম কমে 4 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে 12 একক হয়। এটি a বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অন্যদিকে যোগানের পরিমাণ কমে 7 একক হয়েছে। এটি b বিন্দু দ্বারা নির্দেশিত। দ্রব্যের যোগানের চেয়ে চাহিদা বেশি হওয়ায় ab পরিমাণ যোগান ঘাটতি তৈরি হয়েছে। ফলে রেখাচিত্রে ভারসাম্যের বিঘ্ন ঘটেছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
যোগান স্থির থেকে ভারসাম্য দাম হলে 4 রেখাচিত্রে কীরূপ পরিবর্তন হবে ত…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
চিত্রে দাম P₁ থেকে বৃদ্ধি পেয়ে P₂ হলে চাহিদা Q₁ থেকে বৃদ্ধি পেয়ে Q₂ হয়। -ফলে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়। যা দাম এবং চাহিদার পরিমাণের সমমুখী সম্পর্ক প্রকাশ করে।উত্তর
উত্তর