উদ্দীপকের চাহিদা স্থির থেকে যদি যোগান নির্ধারকগুলোর অনুকূল পরিবর্তন হয় তবে ভারসাম্য দামের কোনো পরিবর্তন হবে কি? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চাহিদা স্থির থেকে যদি যোগানের নির্ধারকগুলোর অনুকূল পরিবর্তন হয় তবে ভারসাম্য দাম হ্রাস পাবে। চাহিদা ও যোগানের সমতা দ্বারা বাজার ভারসাম্য পরিমাণও দাম নির্ধারিত হয়। তবে চাহিদা ও যোগানের কোনো একটি বা উভয়ের পরিবর্তন ঘটলে ভারসাম্য অবস্থা পরিবর্তিত হয়। এক্ষেত্রে চাহিদা স্থির থেকে যোগানের পরিমাণ বাড়লে ভারসাম্য পরিমাণ বাড়ে কিন্তু দাম কমে। উদ্দীপকের যোগানের নির্ধারকগুলো অনুকূল পরিবর্তন হলে একই দামে যোগানের পরিমাণ বাড়বে। তাই যোগান রেখা ডানদিকে স্থানান্তরিত হবে। এক্ষেত্রে চাহিদা রেখা স্থির থাকলে ভারসাম্য অবস্থার চিত্র হবে: চাহিদা ও যোগানের পরিমাণ হ্রাস-বৃদ্ধি পেলে ভারসাম্য দাম ও পরিমাণ হ্রাস-বৃদ্ধি পায়। দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণ পেলে যেগান রেখা ডানদিকে স্থানান্তরিত হয়। এক্ষেত্রে একই দামে চাহিদা যোগান অপেক্ষা কম হবে। তাই ভারসাম্য হ্রাস পাবে। অতএব চিত্র: ভারসাম্য অবস্থার পরিবর্তন বলা যায়, উদ্দীপকের চাহিদা স্থির থেকে যোগানের নির্ধারকগুলোক অনুকূল পরিবর্তন হলে ভারসাম্য দাম কমবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চাহিদা স্থির থেকে যদি যোগান নির্ধারকগুলোর অনুকূল পরিবর্তন…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর