উদ্দীপকটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে কিনা? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের ভোগ বাড়ালে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। তাই এসময় প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নামে পরিচিত। সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে সব স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে এ বিধি কার্যকর হয়। উদ্দীপক জনাব শিমুল একটি নির্দিষ্ট সময় পরপর ৫টি শিঙাড়া খেয়ে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম একক থেকে যথাক্রমে ৫, ৪, ৩, ২ ও ১ প্রান্তিক উপযোগ লাভ করেন। অর্থাৎ শিমুলের ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। সুতরাং, এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে মোট উপযোগ বৃদ্ধি পেলেও তা ক্রমহ্রাসমান হয়। এ কারণে প্রান্তিক উপযোগ ক্রমশ কম হয়। এক সময় তা শূন্য বা শূন্যের কাছাকাছি হয়। এর পরও ভোগ বাড়ানো হলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। তেমনি উদ্দীপকে ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ৫ একক থেকে হ্রাস পেয়ে ১ একক হয়। সুতরাং, বলা যায়, উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে কিনা? ব্যা…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর