উদ্দীপকের চিত্রটি তোমার পাঠ্য বইয়ের কোন বিধিকে নির্দেশ করে। তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে চিত্রটি পাঠ্যবইয়ার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের দিকে নির্দেশ করে। অন্যান্য অবস্থা স্থির থেকে, কোন নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তি তখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায় । অর্থাৎ ভোগের একক প্রতি বৃদ্ধি ও প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস এ দুইয়ের সম্পর্ককে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বলে। চিত্রে দেখা যায়, দ্রব্যের একক যখন ১ একক তখন প্রান্তিক উপযোগ সর্বোচ্চ আবার দ্রব্যের একক যখন ক্রমান্বয়ে ২,৩,৪,৫ হারে বাড়তে থাকে, তখন প্রান্তিক উপযোগ যথাক্রমে ৬,৪,০,-২ হারে কমতে থাকে। এবং দেখা যায় সর্বোচ্চ বিন্দু থেকে দ্রব্যের একক বাঁড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগও কমতে থাকে,এবং এক পর্যায়ে প্রান্তিক উপযোগ শূণ্য হয়,এমনকি ভোক্তা ভোগ করতে থাকলে এক পর্যায়ে ঋণাত্মক প্রান্তিক উপযোগ সৃষ্টি হয়। ফলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয়। সুতরাং উদ্দীপকের চিত্রটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি তোমার পাঠ্য বইয়ের কোন বিধিকে নির্দেশ করে। তোমার …
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর