উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। চিত্রের ভূমি অক্ষে উৎপাদন (Q) এবং লম্ব অক্ষে মোট উপযোগ (TU) ও প্রান্তিক উপযোগ (MU) নির্দেশ করা হয়েছে। ভোগের পরিমাণ ১ম থেকে ৩য় একক তথা a থেকে c বিন্দুর পূর্ব পর্যন্ত TU ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে এবং MU হ্রাস পেতে থাকে। এবং ৩য় একক তথা c থেকে ৪র্থ একক d বিন্দু পর্যন্ত TU রেখা স্থির থাকে। এবং d বিন্দু বা ৪র্থ এককে TU যখন সর্বোচ্চ হয়, MU তখন শূন্য হয়। এবং ৪র্থ এককের পর তথা d বিন্দুর পর TU যখন কমতে থাকে এবং MU তখন ঋণাত্মক হয়। সুতরাং বলা যায়, দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে প্রথমে মোট উপযুক্ত(TU) ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং প্রান্তিক উপযোগ (MU) ক্রমহ্রাসমান হারে হ্রাস পায়। এক পর্যায়ে TU স্থির হয় এবং TU যখন সর্বোচ্চ হয় MU তখন শূন্য হয়। আবার মোট উপযোগ যখন কমতে থাকে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক চিত্রের সাহায…
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর