শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে বিধি বর্ণিত হয়েছে তা কি সর্বদা কার্যকর হয়? বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সকল ক্ষেত্রে কার্যকর নয়। অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের ভোগ বাড়ালে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়তে পারে। ফলে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হিসেবে পরিচিত। এ বিধিটি কয়েকটি অনুমিত শর্তের ওপর প্রতিষ্ঠিত। এ শর্তসমূহের ব্যতিক্রম ঘটলে বিধিটি কার্যকর হয় না। উদ্দীপকে দ্রব্যে ভোগের একক (Q) এবং মোট উপযোগ (TU) দেওয়া আছে। ১ একক ভোগের ফলে মোট উপযোগ ৮। এখানে প্রান্তিক উপযোগ ৮। ভোগ বৃদ্ধি পেয়ে এভাবে ২, ৩, ৪ ৫ ও ৬ একক হলে মোট উপযোগ (TU) ক্রমহ্রাসমান হারে বেড়ে ১৪, ১৮, ২০, ২০ ও ১৮ একক হয়। ফলে প্রান্তিক উপযোগ যথাক্রমে ৬, ৪, ২, 0 ও ২ হয়। - অর্থাৎ প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। তাই এক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে বিভিন্ন অনুমিত শর্ত ধরা হয়। যেমন- ভোক্তার পছন্দ, রুচি অপরিবর্তনীয়। এছাড়া নির্দিষ্ট সময় এবং সমজাতীয় দ্রব্য বিবেচনা করা হয়। কিন্তু এ শর্তসমূহ পরিবর্তিত হলে তখন বিধিটি কার্যকর হয় না। যেমন- ভোক্তার আয় ও রুচি বাড়লে প্রান্তিক উপযোগ বৃদ্ধি পায়। দ্রব্যের একক সমজাতীয় না হলে এবং সময় পরিবর্তন হলে ভোগের প্রান্তিক উপযোগও পরিবর্তন হয়। এছাড়াও কৃপণের ক্ষেত্রে এ সম্পদের প্রান্তিক উপযোগ না কমে বরং বৃদ্ধি পায়। তাই বলা যায়, উদ্দীপকে কার্যকরী ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সবক্ষেত্রে কার্যকর নয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে যে বিধি বর্ণিত হয়েছে তা কি সর্বদা কার্যকর হয়? বিশ্লেষণ করো।

উদ্দীপক

একজন ভোক্তা বিভিন্ন একক আপেল ভোগের মাধ্যমে যে উপযোগ পেলেন তা নিম্নরূপ: আপেল (একক) মোট উপযোগ (ইউটিল) 1 8 2 14 3 18 4 20 5 20 6 18

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্কের গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে।

উত্তর

পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার 'সমমুখী সম্পর্কের কারণে চাহিদা রেখা নিম্নগামী হয়। একটি দ্রব্যের সাথে অন্য একটি দ্রব্য ভোগ করতে হলে দ্রব্য দুটি একে অপরের পরিপূরক দ্রব্য। এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে একটির দাম বৃদ্ধি পেলে অপরটির ভোগ ব্যয় বেড়ে যায়। যেমন: চা ও চিনি। তাই এক্ষেত্রে যদি চিনির দাম বাড়ে তাহলে চায়ের চাহিদা হ্রাস পাবে। অর্থাৎ দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করে। তাই চাহিদা রেখা নিম্নগামী হয়।

উত্তর

কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাই প্রান্তিক উপযোগ। মোট উপযোগের পরিবর্তনকে দ্রব্য ভোগের পরিবর্তন দ্বারা ভাগ করলে প্রান্তিক উপযোগ পাওয়া মোট উপযোগের পরিবর্তন। যায়। অর্থাৎ প্রান্তিক উপযোগ =। দ্রব্যের বিভিন্ন একক ভোগ থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগকে চিত্রে রূপদান করলে প্রান্তিক উপযোগ রেখা পাওয়া যায়। উদ্দীপকে ভোগের একক এবং মোট উপযোগ দেওয়া আছে। নিচে প্রান্তিক উপযোগ সূচি নির্ণয় করে রেখা অঙ্কন করা হলো- ভোগের একক (Q) মোট উপযোগ প্রান্তিক উপযোগ 1 8 8 2 14 6 3 18 4 4 20 2 5 20 0 6 18 -2 চিত্রে ভূমি ভোগের একক (OQ) এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ পরিমাপ (μ)\mu) করা হয়েছে। ১ একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক প্রান্তিক উপযোগ ৮। ফলে প্রাপ্ত বিন্দু a। এভাবে ভোগের একক ২, ৩, ৪, ৫ ও ৬ হলে প্রান্তিক উপযোগ যথাক্রমে ৬, ৪, ২, ০, -২ বিন্দু b, c, d, e ও f। এখন প্রাপ্ত a, b, c, d, e ও f। বিন্দুগুলো যোগ করণে পাওয়া যায় প্রান্তিক উপযোগ (μ)\mu) রেখা।

উত্তর

উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সকল ক্ষেত্রে কার্যকর নয়। অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের ভোগ বাড়ালে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়তে পারে। ফলে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হিসেবে পরিচিত। এ বিধিটি কয়েকটি অনুমিত শর্তের ওপর প্রতিষ্ঠিত। এ শর্তসমূহের ব্যতিক্রম ঘটলে বিধিটি কার্যকর হয় না। উদ্দীপকে দ্রব্যে ভোগের একক (Q) এবং মোট উপযোগ (TU) দেওয়া আছে। ১ একক ভোগের ফলে মোট উপযোগ ৮। এখানে প্রান্তিক উপযোগ ৮। ভোগ বৃদ্ধি পেয়ে এভাবে ২, ৩, ৪ ৫ ও ৬ একক হলে মোট উপযোগ (TU) ক্রমহ্রাসমান হারে বেড়ে ১৪, ১৮, ২০, ২০ ও ১৮ একক হয়। ফলে প্রান্তিক উপযোগ যথাক্রমে ৬, ৪, ২, 0 ও ২ হয়। - অর্থাৎ প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। তাই এক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে বিভিন্ন অনুমিত শর্ত ধরা হয়। যেমন- ভোক্তার পছন্দ, রুচি অপরিবর্তনীয়। এছাড়া নির্দিষ্ট সময় এবং সমজাতীয় দ্রব্য বিবেচনা করা হয়। কিন্তু এ শর্তসমূহ পরিবর্তিত হলে তখন বিধিটি কার্যকর হয় না। যেমন- ভোক্তার আয় ও রুচি বাড়লে প্রান্তিক উপযোগ বৃদ্ধি পায়। দ্রব্যের একক সমজাতীয় না হলে এবং সময় পরিবর্তন হলে ভোগের প্রান্তিক উপযোগও পরিবর্তন হয়। এছাড়াও কৃপণের ক্ষেত্রে এ সম্পদের প্রান্তিক উপযোগ না কমে বরং বৃদ্ধি পায়। তাই বলা যায়, উদ্দীপকে কার্যকরী ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সবক্ষেত্রে কার্যকর নয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।