উদ্দীপকের আলোকে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় কর এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো।
উত্তর: দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কম হলে তা অস্থিতিস্থাপক চাহিদা। দ্রব্যের প্রকৃতিভেদে স্থিতিস্থাপকতার মান বিভিন্ন রকমের হয়। দাম স্থিতিস্থাপকতার পরিমাণ থেকে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে জানা যায়। সাধারণত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান এক এককের চেয়ে কম হয়। কিন্তু বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে এক একক অপেক্ষা বেশি হয়। উদ্দীপকে একটি চাহিদা অপেক্ষক Qd = 45 - 5P দেওয়া আছে। দাম 5 টাকা হলে চাহিদার পরিমাণ 20 একক। দাম বেড়ে 7 টাকা হলে চাহিদার পরিমাণ হয় 10 একক। এখানে, ΔQ=10-20=-10 ΔΡ=7-5=2 এক্ষেত্রে, চাহিদার স্থিতিস্থাপকতা, Ed [গণিত] [ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে] অতএব, চাহিদার স্থিতিস্থাপকতার মান এক একক অপেক্ষা অধিক। অর্থাৎ, Ed>1 হওয়ায় বলা যায় দ্রব্যটির চাহিদা স্থিতিস্থাপক। দাম যে হারে পরিবর্তিত হয় চাহিদার পরিমাণ তার চেয়ে অধিক হারে পরিবর্তিত হয়। এ কারণে চাহিদার দাম স্থিতিস্থাপকতা এক এককের চেয়ে বেশি হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত দ্রব্যটির প্রকৃতি হলো বিলাসজাত দ্রব্য।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় কর এবং দ্রব্যের প্রকৃ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর