উদ্দীপক হতে ভারসাম্য দাম, চাহিদা ও যোগানের পরিমাণ গাণিতিক পদ্ধতিতে নির্ণয় কর।
উত্তর: উদ্দীপক হতে ভারসাম্য দাম, চাহিদা ও যোগানের পরিমাণ নিম্নে গাণিতিক পদ্ধতিতে নির্ণয় করা হলো: সাধারণত যে দামে চাহিদা ও যোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। বাজারে চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণের মধ্যে সমতাই হলো ভারসাম্য। অর্থাৎ ভারসাম্য অবস্থায় বাজারে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয়। কোন দ্রব্যের যোগানো চাহিদা সমীকরণ দেওয়া থাকলে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা যায়। উদ্দীপকে দেয়া আছে চাহিদা সমীকরণ, Qd = 16 - 4P এবং যোগান সমীকরণ, Qs = -2 + 2P। আমরা জানি, ভারসাম্য অবস্থায় Qd = Qsবা 16 - 4P = -2 + 2Pবা 18 = 6Pসুতরাং P = 3 অর্থাৎ ভারসাম্য দাম 3।আবার ভারসাম্য পরিমাণ Qd = 16 - 4.3 = 4 সুতরাং নিয়ে নিও ভারসাম্য দাম 3 এবং ভারসাম্য পরিমাণ 4।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে ভারসাম্য দাম, চাহিদা ও যোগানের পরিমাণ গাণিতিক পদ্ধতিতে …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর