উদ্দীপক অনুসারে, যথাযথ যুক্তিসহ ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো।
উত্তর: চাহিদা ও যোগানের ছেদ বিন্দু থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা যায়। যে দামে বাজারে কোনো দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। আর ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য ক্রয়-বিক্রয় হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। চাহিদা ও যোগান রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুতে একটি নির্দিষ্ট দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয়। তাই এ বিন্দু থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা যায় । উদ্দীপকের তথ্য হতে চিত্র অঙ্কন করা হলো- চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ (Qd) এবং লম্ব অক্ষে দাম (OP) করা হয়েছে। DD [গণিত] ও SS [গণিত] যথাক্রমে দ্রব্যের চাহিদা ও যোগান রেখা। রেখাদ্বয় পরস্পর 'E [গণিত] বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ 'E [গণিত] বিন্দুতে ও চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ পরস্পর সমান হয়েছে। তাই 'E [গণিত] বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। এ বিন্দুতে ভারসাম্য পরিমাণ ১০০ একক এবং ভারসাম্য দাম ১০ টাকা নির্ণিত হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুসারে, যথাযথ যুক্তিসহ ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর