উদ্দীপকের তথ্যানুসারে, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মাধ্যমে সম্পর্ক চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো।
উত্তর: সব এককের উপযোগকে আলাদাভাবে প্রান্তিক উপযোগ আর সমষ্টিগতভাবে মোট উপযোগ বলে । কোনো একটি দ্রব্য ভোগের ফলে ঐ দ্রব্যের সব একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ। আর একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন ঘটে তা প্রান্তিক উপযোগ । প্রান্তিক উপযোগ যখন কমবে মোট উপযোগ তখন ক্রমহ্রাসমান হারে বাড়ে । মোট উপযোগ যেখানে সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ সেখানে শূন্য উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করে পাই- চিত্রে ১ম একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ১৫ একক। কিন্তু ২য় একক ভোগ করার ফলে তা কমে ১০ একক হয়। একইভাবে ৩য় ও ৪র্থ একক ভোগ করার ফলে প্রান্তিক উপযোগ কমে যথাক্রমে ৫ এবং ০ এককে উপনীত হয়। এ সময় মোট উপযোগ বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৩০ একক হয়। এরপর অতিরিক্ত একক ভোগ বাড়ালে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে। যেমন ৫ম এককে প্রান্তিক উপযোগ – ৫। প্রান্তিক উপযোগ যখন ০ হয় মোট উপযোগ তখন সর্বোচ্চ। অর্থাৎ এখানে ৪র্থ এককে মোট উপযোগ সর্বোচ্চ। ৪র্থ এককের পূর্বে প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। এ সময় মোট উপযোগ ক্রমহ্রাসমান হয়। ৪র্থ এককের পর প্রান্তিক উপযোগ ঋণাত্মকে পরিণত হয়। ফলে মোট উপযোগ কমে যায়। সুতরাং বলা যায়, চিত্রে প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যে সম্পর্ক রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের তথ্যানুসারে, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মাধ্যমে সম্পর্…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর