সর্বনিম্ন দাম ১ টাকা এবং সর্বোচ্চ দাম ৩ টাকা ধার্য করলে বাজার ভারসাম্যের ওপর কীরূপ প্রভাব পড়বে বলে তুমি মনে কর? চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
উত্তর: বাজারে দাম যদি ভারসাম্য দাম হতে বিচ্যুত হয় তাহলে অতিরিক্ত যোগান বা অতিরিক্ত চাহিদা রেখা দেবে । বাজার ভারসাম্য অবস্থায় যদি কোনো কারণে দ্রব্যের দাম কমে তাহলে বাজারে যোগান ঘাটতি দেখা দেয়। আবার যদি দাম বাড়ে তাহলে বাজারে যোগানের উদ্বৃত্ত দেখা দেবে । উদ্দীপকে চাহিদা ও যোগান সমীকরণের সমতা সাপেক্ষে 'গ' উত্তরের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে ভারসাম্য দাম, [গণিত] = 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ [গণিত] = 9 একক। এখানে সর্বনিম্ন দাম P = 1 এবং সর্বোচ্চ দাম P = 3 টাকা ধার্য করা হলে Qd ও Qs এর মানের প্রেক্ষিতে সূচি তৈরি করি। উক্ত সূচি থেকে চিত্র অঙ্কন করি— দাম চাহিদার পরিমাণ Qd =15-3P যোগানের পরিমাণ Qs = -3+6P 1 12 3 2 9 9 3 6 15 ওপরর চিত্রে ভারসাম্য দাম ২ টাকা ও ভারসাম্য পরিমাণ ৯ একক; যা E0 বিন্দু দ্বারা নির্দেশিত। এখন সর্বনিম্ন দাম ১ টাকা হলে চাহিদা বেড়ে ১২ একক এবং যোগান কমে হয় 3 একক। ফলে ab পরিমাণ অতিরিক্ত চাহিদা বা ঘাটতি যোগান দেখা দেবে। অপরদিকে দাম 3 টাকা হলে যোগান বৃদ্ধি পেয়ে 15 একক এবং ৬ একক হয়। ফলে cd পরিমাণ উদ্বৃত্ত যোগান বা ঘাটতি চাহিদা দেখা দেবে। অর্থাৎ দাম যদি ভারসাম্য দামের চেয়ে কম হয় তাহলে চাহিদা বেশি যোগান কম হয়। আবার, দাম বেশি হলে যোগান বেশি চাহিদা কম হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
সর্বনিম্ন দাম ১ টাকা এবং সর্বোচ্চ দাম ৩ টাকা ধার্য করলে বাজার ভারসা…
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর

উত্তর
উত্তর