উদ্দীপকে অর্থনীতির কোন বিধিটি কার্যকর তা চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সূচীটি অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : যখন কোন দ্রব্যের ভোগ বাড়ে তখন মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়তে পারে। যার ফলে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। এটি প্রান্তিক উপযোগ বিধি হিসেবে পরিচিত। উদ্দীপকের প্রদত্ত সূচির আলোকে নিম্নে একটি রেখা অংকন করা হলো :চিত্রে ভূমি অক্ষে গ্রুপের একক এবং লম্ব ক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। MU রেখাটি হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। দ্রব্য ভোগের পরিমাণ ১ একক হলে প্রান্তিক উপযোগ হয় ১৮। একইভাবে দ্রব্য ভোগের একক ২,৩,৪,৫,৬,৭ হলে প্রান্তিক উপযোগ হয় যথাক্রমে ১৫, ১০, ৬, ৪, ০, -৪। যার ফলে a,b,c,d,e,f,g বিন্দুগুলো পাওয়া যায়। বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উপযোগ রেখাটি পাওয়া যায়। চিত্রটিতে দেখা যায় রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী। ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ায় রেখাটি নিম্নগামী হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সূচীটি অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অর্থনীতির কোন বিধিটি কার্যকর তা চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর