দাম ৪ ও ৫ বিবেচনা করে প্রদত্ত অপেক্ষক থেকে যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং মন্তব্য করো।
উত্তর: দাম ৪ ও ৫ বিবেচনা করে প্রদত্ত অপেক্ষক থেকে নিম্নে যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয়পূর্বক মন্তব্য তুলে ধরা হলো :দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের আপেক্ষিক পরিবর্তনের অনুপাতই হল যোগান স্থিতিস্থাপকতা। সাধারণত কোন গ্রুপের দাম বাড়লে সেই দ্রব্যটির যোগান বাড়ে এবং বিপরীতভাবে দাম কমলে যোগানো কমে যায়। যোগানের এই হ্রাস বৃদ্ধির হার সবসময় সমান হয় না। সাধারণত যোগান স্থিতিস্থাপকতা পাঁচ ধরনের হতে পারে, যেমন এককের সমান, এককের চেয়ে কম, এককের চেয়ে বেশি, শূন্য বা অসীম। যোগানের আপেক্ষিক পরিবর্তনকে দামের আপেক্ষিক পরিবর্তন দ্বারা ভাগ করলে যোগান স্থিতিস্থাপকতার মান পাওয়া যায়। উদ্দীপকের যোগান সমীকরণের মাধ্যমে দাম ৪ ও ৫ টাকা বিবেচনা করে নিম্নে যোগান স্থিতিস্থাপকতা হলো -দাম ৪ টাকা হলে যোগানের পরিমাণ Qs = -5 + 5.4 = 15দাম ৫ টাকা হলে যোগানের পরিমাণ Qs = -5 + 5.5 = 20এখানে দামের পরিবর্তন ΔQ=P1 - P = 5-4 = 1যোগানের পরিবর্তন ΔP=QS1- QS = 20-15 = 5সুতরাং, যোগান স্থিতিস্থাপকতা [গণিত] যেহেতু দ্রব্যটির স্থিতিস্থাপকতার মান ১ একক অপেক্ষা বেশি, সুতরাং এক্ষেত্রে দ্রব্যের দাম পরিবর্তনের হার অপেক্ষা যোগান পরিবর্তনের হার অধিক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
দাম ৪ ও ৫ বিবেচনা করে প্রদত্ত অপেক্ষক থেকে যোগানের স্থিতিস্থাপকতা ন…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর