উদ্দীপকে অর্থনীতির কোন বিধিটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অর্থনীতির যোগান বিধিটি প্রকাশ পেয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : অন্যান্য প্রাসঙ্গিক বিষয় অপরিবর্তিত থেকে X দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে যোগান বৃদ্ধি পায়। আবার দ্রব্যের দাম কমলে যোগান কমে যায়। দ্রব্যের দামের সাথে যোগানের এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। যোগান বিধি কার্যকর হলে যোগান রেখা সবসময় ডানদিকে ঊর্ধ্বগামী হয়। উদ্দীপকে দ্রব্যের প্রতি এককের দাম ৫০ টাকা হলে দ্রব্যের যোগান ১০০ একক হয়। আবার দ্রব্যের দাম বেড়ে ১০০ টাকা হলে যোগান বেড়ে ১৫০ একক হয়। অর্থাৎ দ্রব্যের দাম যেদিকে পরিবর্তিত হয় যোগান ওদিকে পরিবর্তিত হয় এবং দ্রব্যের দাম যত বেশি বৃদ্ধি পাবে যোগানও তত বৃদ্ধি পাবে। এটি দ্রব্যের দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক নির্দেশ করে। তাই বলা যায় উদ্দীপকে অর্থনীতির যোগানবিধি প্রকাশ পেয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অর্থনীতির কোন বিধিটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর