উদ্দীপকের আলোকে যোগান স্থিতিস্থাপকতা নির্ণয় করে ফলাফলের উপর মন্তব্য করো।
উত্তর: উদ্দীপকের আলোকে যোগান স্থিতিস্থাপকতা নির্ণয়পূর্বক ফলাফলের বিষয়ে মন্তব্য তুলে ধরা হলো : দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা বলে। আবার যোগানের আপেক্ষিক পরিবর্তনকে দামের আপেক্ষিক পরিবর্তন দ্বারা ভাগ করলে যোগান স্থিতিস্থাপকতার মান পাওয়া যায়। সাধারণত যোগান স্থিতিস্থাপকতা পাঁচ ধরনের হতে পারে, যেমন এককের সমান, এককের চেয়ে কম, এককের চেয়ে বেশি, শূন্য বা অসীম। উদ্দীপকে দ্রব্যের প্রতি এককের দাম ৫০ টাকা হলে দ্রব্যের যোগান ১০০ একক হয়। আবার দ্রব্যের দাম বেড়ে ১০০ টাকা হলে যোগান বেড়ে ১৫০ একক হয়। সুতরাং, যোগান স্থিতিস্থাপকতা [গণিত] যেহেতু দ্রব্যটির যোগান স্থিতিস্থাপকতা এককের চেয়ে কম সুতরাং বলা যায় দাম যে হারে বাড়ে দ্রব্যটির যোগানের পরিমাণ তার অর্ধেক হারে বাড়ে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে যোগান স্থিতিস্থাপকতা নির্ণয় করে ফলাফলের উপর মন্তব্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর