উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করা হলোঃ কোন দ্রব্য অতিরিক্ত এক একক ভোগ করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। অন্যদিকে সব এককের উপযোগ কে একত্র করলে তাকে মোট উপযোগ বলে। মোট উপযোগ যেখানে সর্বোচ্চ হয় সেখানে প্রান্তিক উপযোগ শূন্য হয়। আবার মোট উপযোগের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্ক বিপরীতমুখী। উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করা হলোঃ চিত্র X অক্ষে দ্রব্যের একক এবং Y অক্ষে মোট ও প্রান্তিক উপযোগ নেয়া হয়েছে। চিত্রে ১ম একক থেকে প্রাপ্ত উপযোগ ১৫ একক। কিন্তু ২য় একক ভোগ করার ফলে তা কমে ১০ একক হয়। এভাবে ক্রমহ্রাসমান হারে হ্রাস পেয়ে যথাক্রমে ৫ ও ০ এককে উপনীত হয়। অন্যদিকে প্রান্তিক উপযোগ যখন শূন্য হয় তখন মোট উপযোগ সর্বোচ্চ। আবার মোট উপযোগ যখন বাড়ে প্রান্তিক উপযোগ তখন হ্রাস পায়। সুতরাং বলা যায়, চিত্রের প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যে সম্পর্ক রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক চিত্রের…
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর