চিত্রে MU রেখাটি ভূমি অক্ষকে ছেদ করে আরো নিচে গমন করলে দাম ও প্রান্তিক উপযোগের কিরূপ পরিবর্তন হবে? বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রে MU রেখাটি ভূমি অক্ষকে ছেদ করে আরো নিচে গমন করলে দাম ০ হবে এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি অনুসারে ভোগের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পেলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে। আর এই কারণে প্রান্তিক উপযোগ হ্রাস পায় এবং একপর্যায়ে প্রান্তিক উপযোগ শূন্য হয়ম এরপরও যদি ভোগ বৃদ্ধি করা হয় তাহলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয় আর ঋণাত্মক প্রান্তিক উপযোগের জন্য দ্রব্যের দাম শূন্য হয়। নিম্নে MU রেখাকে ভূমি অক্ষের ছেদক অবস্থায় দেখানো হলো :চিত্রে ভূমিকে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ ও দাম নির্দেশ করা হয়েছে। ভোগের পরিমাণ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। তাই ক্রেতার নিকট দ্রব্যের মূল্য হ্রাস পাবে। চিত্রের d বিন্দুতে ২৫ একক দ্রব্য ভোগে প্রান্তিক উপযোগ শূন্য। তাই এ পর্যায়ে দ্রব্যের দাম ০। আবার e বিন্দুতে ভূমি অক্ষর ছেদ করে রেখাটি গমন করলে প্রান্তিক উপযোগ -৫ একক হয়। আর এক্ষেত্রে দাম ঋণাত্মক না হওয়ায় দাম শূন্য হবে। তাই বলা যায়, উক্ত রেখাটি ভূমি অক্ষ ছেদ করে নিচে নামলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক এবং দাম শুন্য হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
চিত্রে MU রেখাটি ভূমি অক্ষকে ছেদ করে আরো নিচে গমন করলে দাম ও প্রান্…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর