স্বাভাবিক সময়ের তুলনায় ঈদ বাজারে জামদানি শাড়ির বাজার ভারসাম্যে যে পরিবর্তন ঘটে তা চিত্রের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: স্বাভাবিক সময়ের তুলনায় ইদ বাজারের জামদানি শাড়ির বাজার ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ উভয় বৃদ্ধি পায়। বাজার ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগান সমান থাকে। এমত অবস্থায় চাহিদা বেড়ে গেলে ভারসাম্য দাম ও পরিমান বেড়ে যায়। বিপরীতক্রমে চাহিদা কমে গেলে ভারসাম্য দাম ও পরিমান কমে যায়। উদ্দীপকের চিত্রে E বিন্দুতে জামদানি শাড়ির চাহিদা ও যোগান সমান হয়েছে অর্থাৎ ভারসাম্য অবস্থা বিরাজ করছে। E বিন্দুতে ভারসাম্য দাম ৩ হাজার টাকা ও পরিমান ১০০০ টি। সময় দাম ও পরিমান বেড়ে DD রেখাতে স্থানান্তর হয় এবং দাম ৪ হাজার টাকা ও পরিমান হয় ১৫০০ টি। যে বিন্দুতে চাহিদা ও যোগান রেখা ছেদ করে সেখানেই ভারসাম্য অর্জিত হয়। যোগান স্থির থেকে চাহিদা বাড়লে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হয়। ফলে ভারসাম্য দাম ও যোগান উভয় বৃদ্ধি পায়। অর্থাৎ উদ্দীপকের ঈদের বাজারে জামদানি শাড়ির ভারসাম্য দাম ও পরিমান উভয় বৃদ্ধি পায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
স্বাভাবিক সময়ের তুলনায় ঈদ বাজারে জামদানি শাড়ির বাজার ভারসাম্যে যে প…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর