উদ্দীপকের CD রেখাকে কি চাহিদা রেখা বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্রে CD রেখার ঢালকে চাহিদা রেখা বলা যায়। কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। যে রেখার মাধ্যমে দ্রব্যের দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করা হয় তাকে চাহিদা রেখা বলে। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কের ফলে চাহিদার রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। উদ্দীপকের চিত্রে দেখা যায়, CD রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী। যদি X অক্ষে চাহিদার পরিমাণ ও Y অক্ষে দ্রব্যের দাম দেখানো হয় তাহলে দ্রব্যের দাম যখন 25 টাকা তখন চাহিদার পরিমাণ 25 একক। দ্রব্যের দাম যখন 30 টাকা হলে চাহিদার পরিমাণ হবে 20 একক এবং দাম কমে 20 টাকা হলে চাহিদার পরিমাণ হবে 30 একক।অর্থাৎ CD রেখাটি দ্বারা দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ পেয়েছে। চাহিদার রেখা দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। সুতরাং উপরে উল্লিখিত আলোচনা থেকে বলা যায়, CD রেখাটি একটি চাহিদা রেখা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের CD রেখাকে কি চাহিদা রেখা বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর