উদ্দীপক হতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর।
উত্তর: চাহিদা ও যোগান পরস্পর সমান হলে ভারসাম্য অর্জিত হয়। সাধারণত অর্থে ভারসাম্য বলতে স্থিরতাকে বোঝায়। দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি একটি স্থিরাবস্থায় উপনীত হয়, সেখান থেকে বিচ্যুত কোনো প্রবণতা থাকে না, তাকে ভারসাম্য বলে। দ্রব্যের চাহিদা ও যোগান যখন পরস্পর সমান হয়, তাকে ভারসাম্য অবস্থা বলে। এখানে, Qd = 30 - 4p,Qs = 12 + 2pভারসাম্য শর্ত অনুসারে,Qd = Qsবা, 30 - 4p = 12 + 2p [মান বসিয়ে]বা, 30 - 12 = 2p + 4pবা, 18 = 6pবা, 6p = 18বা, p = 18/6বা, p = 3∴ p = 3 টাকা∴ Qd = 30 - (4 x 3)= 30 - 12= 18 একক∴ উদ্দীপক হতে ভারসাম্য দাম ৩ টাকা ও পরিমান ১৮ একক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর