উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ। আবার ভোগের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। একটি নির্দিষ্ট সময় একজন ভোক্তা যদি একটি দ্রব্য ক্রমাগত ভোগ কমে থাকে তখন ঐ দ্রব্যের মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এসময় প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। প্রান্তিক উপযোগ যখন শূণ্য মোট উপযোগ তখন সর্বোচ্চ। আবার প্রান্তিক উপযোগ যখন ঋনাত্মক মোট উপযোগ তখন হ্রাস পেতে থাকে। উদ্দীপকের তথ্যের আলোকে মোট ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা হলোঃ চিত্রে প্রথম এককে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সমান। পরবর্তী, এককগুলোতে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেতে থাকলেও প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। অতঃপর ৫ম এককে মোট উপযোগ সর্বোচ্চ কিন্তু প্রান্তিক উপযোগ শূন্য (০) হয়। ৬ষ্ঠ এককে প্রান্তিক উপযোগ ঋনাত্মক হওয়ায় মোট উপযোগ তখন কমে যায়। এজন্য বলা যায়, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক বিদ্যমান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর