উদ্দীপকে উল্লিখিত চাহিদা ও যোগান সমীকরণ হতে ভারসাম্য পরিমাণ নির্ণয় কর।
উত্তর: যখন কোনো দ্রব্যের চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তখন ভারসাম্য অবস্থার সৃষ্টি হয়। ক্রেতা ও বিক্রেতার মধ্যকার পারস্পারিক দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে, কোনো দ্রব্যের চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তা হলো ভারসাম্য দাম আর ভারসাম্য, দামে যে পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হয় তা হলো ভারসাম্য পরিমাণ। উদ্দীপকের চাহিদা সমীকরণ D = 20 - 2P যোগান সমীকরণ S = - 8 + 2p আমরা জানি, ভারসাম্যের শর্তানুসারে, Qd = Qs বা, 20 - 2p = - 8 + 2p বা, - 2P - 2P = - 8 - 20 বা, - 4P = - 28 বা, P = [গণিত] বা, P = 7 ⸫ অর্থাৎ ভারসাম্য দাম P = 7 টাকা এই P = 7 টাকা যেকোনো একটি সমীকরণে বসিয়ে পাই, Qd = 20 - 2 × 7 = 20 – 14 = 6 ⸫ ভারসাম্যের পরিমাণ ৬ একক। সুতরাং, ভারসাম্য দাম P = 7 টাকা এবং ভারসাম্য পরিমাণ Q = 6 একক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চাহিদা ও যোগান সমীকরণ হতে ভারসাম্য পরিমাণ নির্ণয় কর।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর