উদ্দীপকের ভিত্তিতে X দ্রব্যের প্রান্তিক উপযোগ সূচি তৈরি কর।
উত্তর: উদ্দীপকের তথ্যের আলোকে X দ্রব্যের প্রান্তিক উপযোগ সূচি তৈরি করা হলো। কোনো দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। যখন মোট উপযোগ সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ ০ হয় এবং মোট উপযোগ কমতে থাকলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায়। X দ্রব্যের প্রান্তিক উপযোগ সূচিঃ- ভোগের একক মোট উপযোগ প্রান্তিক উপযোগ ১ম ১২ ১২ ২য় ২০ ৮ ৩য় ২৪ ৪ ৪র্থ ২৪ ০ ৫ম ২২ -২ ছকে মোট উপযোগ বাড়তে থাকলে প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে (৩য় একক পর্যন্ত) । ৪র্থ একে প্রান্তিক উপযোগ O অর্থাৎ মোট উপযোগ সর্বোচ্চ। ৫ম এককে মোট উপযোগ হ্রাসমান বলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক অর্থাৎ এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ভিত্তিতে X দ্রব্যের প্রান্তিক উপযোগ সূচি তৈরি কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর