অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বাড়ার পাশাপাশি আয়ের বৃদ্ধি ঘটলে উদ্দীপকে বর্ণিত চাহিদার কী পরিবর্তন হবে? চিত্রসহকারে বিশ্লেষণ কর।
উত্তর: অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বাড়ার পাশাপাশি আয়ের বৃদ্ধি ঘটলে চাহিদার কোন পরিবর্তন হবে না। আমরা জানি যে, কোন দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়। আবার, দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। একইভাবে কারোর আয় বাড়লে চাহিদা বাড়ে আর, আয় কমলে চাহিদা কমে। এখন দাম বাড়ার সাথে সাথে ব্যক্তির আয় বৃদ্ধি পেলে, চাহিদা অপরিবর্তিত থাকবে। চাহিদা সংকুচিত হবে না। উদ্দীপকে উল্লিখিত আছে চাহিদাসূচি। এখান থেকে দেখা যাচ্ছে যে, দ্রব্যের দাম যখন বেশি তখন চাহিদার পরিমাণও কম। অন্যদিকে চাহিদার পরিমাণ বেশি হলে দাম তখন কম। অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে একটি বিপরীতমুখী সম্পর্ক বিরাজমান। তবে কিছু কিছু সময় দ্রব্যের দাম বাড়লেও চাহিদার পরিমাণ কমে না। চাহিদা বিধি কার্যকর হয় না। উল্লিখিত চিত্রে দেখতে পাই, প্রাথমিক অবস্থায় দ্রব্যের চাহিদা রেখা DoDo এবং আয় বৃদ্ধি পাওয়ার ফলে চাহিদা রেখা প্রসারিত হয়ে হয় 1D1। প্রাথমিক অবস্থায় A বিন্দুতে দ্রব্যের দাম Po দ্রব্যের চাহিদা Q1 এবং B বিন্দুতে দ্রব্যের দাম P1 এবং চাহিদার পরিমাণ Qo। একইসাথে, আয় বৃদ্ধি পেয়ে যখন চাহিদা রেখা ডানদিকে প্রসারিত হয়ে D1D1 চাহিদা রেখা তৈরি হয় তখন C বিন্দুতে দ্রব্যের দাম P1 এবং চাহিদা পূর্বের অবস্থা থেকে বেড়ে Q1 হয়। অর্থাৎ আয় বৃদ্ধির ফলে চাহিদা অপরিবর্তিত।D
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বাড়ার পাশাপাশি আয়ের বৃদ্ধি ঘটলে…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর