উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন করো।
উত্তর: চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশ হলো চাহিদা রেখা । বিভিন্ন দামে ক্রেতা একটি দ্রব্যের কী পরিমাণ ক্রয় করে তা চাহিদা রেখার প্রতিটি বিন্দুতে প্রকাশ পায়। দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে আবার দাম কমলে চাহিদা বাড়ে। অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এজন্য চাহিদা রেখার ঢাল ঋণাত্মক হয়। অর্থাৎ চাহিদা রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয় । উদ্দীপকের তথ্যের আলোকে চাহিদা রেখা নিম্নরূপ : চিত্রের ভূমি অক্ষে (OX) দ্রব্যের চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে (OY) দাম দেখানো হয়েছে। দ্রব্যের দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 30 একক। যা চিত্রে a বিন্দু দ্বারা দেখানো হয়েছে। একইভাবে দ্রব্যের দাম বেড়ে 10 এবং 15 টাকা হলে তখন চাহিদার পরিমাণ কমে যথাক্রমে 25 ও 20 একক হয়। যা চিত্রে b ও c বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন দ্রব্যের দাম ও চাহিদা নির্দেশক a, b ও c বিন্দু যোগ করে DD [গণিত] রেখা পাওয়া যায়। এই DD [গণিত] রেখাই হলো উদ্দীপকের সূচির ভিত্তিতে অঙ্কিত চাহিদা রেখা ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর