দাম 15 টাকা থেকে হ্রাস পেয়ে 10 টাকা হলে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতির ওপর মন্তব্য করো।
উত্তর: দাম 15 টাকা থেকে হ্রাস পেয়ে 10 টাকা হলে দাম স্থিতিস্থাপকতা অনুযায়ী দ্রব্যটি নিত্যপ্রয়োজনীয় হবে । দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ চাহিদার শতাংশিক পরিবর্তনকে দামের শতাংশিক পরিবর্তন দ্বারা ভাগ করলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা পাওয়া যায়। সূত্রাকারে চাহিদার দাম স্থিতিস্থাপকতা [গণিত] উদ্দীপকের প্রশ্নোক্ত দামে 15 টাকা থেকে হ্রাস পেয়ে 10 টাকা হলে চাহিদার পরিমাণ 20 একক থেকে 25 এককে বৃদ্ধি পায়। এক্ষেত্রে দ্রব্যটির দাম স্থিতিস্থাপকতা হবে— P = 15, P1 = 10 ∴ ΔP = ( 10 - 15 ) = - 5 Q = 20, Q1 = 25 ∴ΔQ = (25 – 20) = 5 এখন চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রানুযায়ী, এখানে, ΔQ = চাহিদার পরিবর্তন, ΔP = দামের পরিবর্তন [গণিত] ∴ [গণিত] [ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে] = 0.75 < 1 কোনো দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা 1 এর চেয়ে কম হলে দাম পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনের মাত্রা কম হয় । এরকম চাহিদাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। সাধারণত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এমন হয়। প্রশ্নানুযায়ী, দাম 15 টাকা থেকে হ্রাস পেয়ে 10 টাকা হলে দাম স্থিতিস্থাপকতা হবে 0.75। যা 1 এর চেয়ে কম। ফলে অস্থিতিস্থাপক চাহিদাকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, দ্রব্যটি নিত্যপ্রয়োজনীয় ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
দাম 15 টাকা থেকে হ্রাস পেয়ে 10 টাকা হলে দাম স্থিতিস্থাপকতা নির্ণয়…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর