দাম বৃদ্ধি পেলে ভারসাম্যের ওপর কীরূপ প্রভাব পড়বে? উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যাখ্যা কর।
উত্তর: দাম বৃদ্ধি পেলে দ্রব্যটির ভারসাম্যের উপর বিরূপ প্রভাব পড়বে। যে দামে বাজারে কোন দ্রব্যের চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। দাম যদি ভারসাম্য দামের চাইতে কম বা বেশি হয় তাহলে বাজার ভারসাম্য যথাযথ থাকবে না। ফলে চাহিদা ও দোকানের পরিমাণ ভিন্ন হবে। বাজারের ভারসাম্য দাম p = 3 টাকা এবং ভারসাম্য পরিমাণ Qd = 20 একক। এখন, যদি দাম বৃদ্ধি পায় তবে চাহিদা হ্রাস পাবে এবং যোগান বৃদ্ধি পাবে। ভারসাম্য বিনষ্ট হয়ে যদি 3 টাকা থেকে 4 টাকা হয় তাহলে, চাহিদার পরিমাণ, Qd = 50 - 10p = 50 - 10x4 = 50 - 40 = 10 যোগানের পরিমাণ, Qs = -10 + 10p = -10 + 10x4 = -10 + 40 = 30 চিত্রের সাহায্যে, এখানে DD [গণিত] একটি চাহিদা রেখা এবং SS [গণিত] একটি যোগান রেখা পরস্পর A বিন্দুতে মিলিত হয়েছে যেখানে ভারসাম্য দাম 3 টাকা এবং ভারসাম্য পরিমাণ 20 একক। দাম বৃদ্ধি পেয়ে 4 টাকা হলে চাহিদা কমে 10 একক এবং যোগান বেড়ে 30 একক হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
দাম বৃদ্ধি পেলে ভারসাম্যের ওপর কীরূপ প্রভাব পড়বে? উদ্দীপকের আলোকে …
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর