উদ্দীপকে যে বিধিটি প্রকাশিত হয়েছে, কী কী অবস্থার প্রেক্ষিতে কার্যকর হবে না বলে তুমি মনে কর।
উত্তর: উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। অন্যান্য অবস্থা স্থির থেকে কোন নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তি যখন সাদৃশ্য পণ্য/ দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকে, তখন এই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ কমতে থাকে। এক্ষেত্রে দ্রব্যটি সমজাতীয় ও একটি নির্দিষ্ট সময়ের জন্য এটি প্রযোজ্য হবে। ভোক্তাকে যুক্তিশীল এবং তার আয়, রুচি ও পছন্দ অপরিবর্তিত থাকতে হবে। অন্যথায় বিধিটি কার্যকর হবে না। উদ্দীপক থেকে দেখতে পাই, একজন ভোক্তার আপেল থেকে প্রথম এককে অনেক বেশি উপযোগ পেলেও ধীরে ধীরে তা কমতে শুরু করে এবং একটা পর্যায়ে তা ঋণাত্মকে পরিণত হয়। অতএব, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুসারে উদ্দীপকে বিধিটি কার্যকর। তবে, প্রান্তিক উপযোগ বিধি সর্বদাই এবং সব ক্ষেত্রে কার্যকর নয়। ভোক্তার আয়, রুচি ও অভ্যাসের পরিবর্তন হলে এবং নির্দিষ্ট সময়ের অতীত হলে বিধিটি কার্যকর নয়। দ্রব্যের একক পর্যাপ্ত পরিমাণে হতে হবে। দুষ্প্রাপ্য দ্রব্যের ক্ষেত্রে বিধিটি কার্যকর নয়। শখের বস্তুর ক্ষেত্রেও বিধিটি অকার্যকর।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে বিধিটি প্রকাশিত হয়েছে, কী কী অবস্থার প্রেক্ষিতে কার্যকর…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর