যদি দাম ৩, ৬ ও ৯ টাকায় চাহিদা যথাক্রমে ৩০, ২০ ও ১০ একক হয় সেক্ষেত্রে উদ্দীপক অনুযায়ী ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর: কোন নির্দিষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা ও যোগানের পারস্পরিক ছেদ বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। রেখার সাহায্যে অঙ্কন করতে হলে আমরা চাহিদা ও যোগানের যে প্রাপ্ত রেখাটি পাবো তা পরস্পরকে ছেদ করবে। উক্ত ছেদ বিন্দুটিতেই ভারসাম্য অর্জিত হয়।কোন নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট দামে কোন স্থানে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয় সেই নির্দিষ্ট দামকে ভারসাম্য দাম বলে। আর এ ভারসাম্য দামে যে পরিমাণ পণ্য দ্রব্য বাজারে ক্রয় বিক্রয় হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে।উদ্দীপকে বলা হয়েছে ৩, ৬, ৯ টাকাই চাহিদা যথাক্রমে ৩০, ২০, ১০ একক হয় সেক্ষেত্রে ভারসাম্য চিত্রটি নিম্নে নিরূপণ করা হলো। চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম পরিমাপ করা হয়েছে । বিভিন্ন দামের পরিপ্রেক্ষিতে উৎপন্ন চাহিদা রেখাটি DD ও যোগান রেখাটি SS। চাহিদা ও যোগান রেখা পরস্পরকে ছেদ করে E বিন্দুতে। সুতরাং ভারসাম্য দাম ৬ টাকা ও ভারসাম্য পরিমাণ ২০ একক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
যদি দাম ৩, ৬ ও ৯ টাকায় চাহিদা যথাক্রমে ৩০, ২০ ও ১০ একক হয় সেক্ষেত্র…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর