উদ্দীপকের তথ্য অর্থনীতির কোন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ? চিত্রসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের তথ্য অনুযায়ী অঙ্কিত প্রান্তিক উপযোগ রেখা অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ।ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো ভোক্তা যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন দ্রব্যটির প্রান্তিক উপযোগ ভোক্তার কাছে ক্রমান্বয়ে হ্রাস পায়।উদ্দীপকের তথ্য অনুযায়ী প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা হলো- চিত্রে OX অক্ষে পেয়ারার পরিমাণ (Q) এবং OY অক্ষে প্রান্তিক উপযোগ (MU) নির্দেশ করা হয়েছে। দ্রব্য ভোগের পরিমাণ ১ একক হলে MU হয় ১০ ইউটিল। যা a বিন্দু দ্বারা নির্দেশিত। পরে ২, ৩, ৪ ও ৫ একক দ্রব্য ভোগে প্রান্তিক উপযোগ যথাক্রমে ৮, ৬, ০, ১২ হয়। এটি b, c, d ও e বিন্দু দ্বারা নির্দেশিত। এখন প্রাপ্ত a, b, c, d ও e বিন্দুগুলো যোগ করে ডানে নিম্নগামী প্রান্তিক উপযোগ (MU) রেখা পাওয়া যায়। এ রেখার নিম্নগামিতাই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির জ্যামিতিক প্রকাশ। সুতরাং, উদ্দীপকের সূচির আলোকে অঙ্কিত রেখাচিত্র ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের তথ্য অর্থনীতির কোন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ? চিত্রসহ ব্য…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর