উদ্দীপকে প্রাপ্ত তথ্যের আলোকে X ও Y দুটি দ্রব্যের সম্পর্কের প্রকৃতি বিশ্লেষণ করো।
উত্তর: আড়াআড়ি স্থিতিস্থাপকতার ভিত্তিতে X ও Y দ্রব্যের সম্পর্ক পরিপূরক।অন্যান্য অবস্থা স্থির থেকে একটি দ্রব্যের দামের পরিবর্তন ঘটলে অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তন ঘটে। দাম ও চাহিদার এ পরিবর্তনের মাত্রাই চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। সাধারণত আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্য দুটি পরিবর্তক দ্রব্য। আর ঋণাত্মক হলে দ্রব্য দুটি পরস্পর পরিপূরক দ্রব্য।উদ্দীপকে X দ্রব্যের দাম 5 টাকা থেকে বেড়ে 10 টাকা হলে Y দ্রব্যের চাহিদা 15 টাকা একক থেকে কমে 10 একক হয়। নিচে দ্রব্য দুটিরআড়াআড়ি স্থিতিস্থাপকতা বের করা হলো- এখানে, [গণিত] চাহিদার আড়াআডি স্থিতিস্থাপকতা, [গণিত] অতএব, আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান 0.33। এটি ঋণাত্মক সংখ্যা। সুতরাং, দ্রব্য দুটি পরস্পর পরিপূরক দ্রব্য।পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের ভোগ কমাতে হলে অন্যটিরও ভোগ কমাতে হয়। একটি দ্রব্যের দাম বাড়লে অন্য দ্রব্যের ভোগ কমে। তাই অন্য দ্রব্যের দাম না কমলেও চাহিদা হ্রাস পায়। এ কারণে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রাপ্ত তথ্যের আলোকে X ও Y দুটি দ্রব্যের সম্পর্কের প্রকৃতি…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর