মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: সব এককের উপযোগকে আলাদাভাবে প্রান্তিক উপযোগ আর সমষ্টিগতভাবে মোট উপযোগ বলে।কোনো একটি দ্রব্য ভোগের ফলে ঐ দ্রব্যের সব একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ। আর একটি দ্রব্যের অতিরিক্ত * এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন ঘটে তা প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ যখন কমবে মোট উপযোগ তখন ক্রমহ্রাসমান হারে বাড়ে। মোট উপযোগ যেখানে সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ সেখানে শূন্য হয়।উদ্দীপকের তথ্যের আলোকে ১ম একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ২৫ একক এবং মোট উপযোগ ২৫ একক। কিন্তু ভোগ বাড়িয়ে ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক করার ফলে প্রান্তিক উপযোগ কমে যথাক্রমে ২০, ১৫, ১০, ৫ ও ০ এককে উপনীত হয়। এ সময় মোট উপযোগ বৃদ্ধি পেয়ে ৪৫, ৬০, ৭০ ও ৭৫ একক হয়। এরপর অতিরিক্ত একক ভোগ বাড়ালে প্রান্তিক উপযোগ ঋণাত্মক তথা ৫ একক হবে। তখন মোট উপযোগ কমতে থাকে। ভোগের প্রথম পর্যায়ে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। কিন্তু প্রান্তিক উপযোগ তখন হ্রাস পায়। এক পর্যায়ে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। এরপরে ভোগ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কমতে থাকে। তাই বলা যায়, চিত্রের মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর