উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: [ উত্তর দ্রষ্টব্য ] উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক নির্ণয় করা যায়। কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। আর আলাদাভাবে প্রতি এককের উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগ। কোনো দ্রব্য ক্রমাগত ভোগ করলে ঐ দ্রব্যের মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। তখন প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হয় মোট উপযোগ তখন হ্রাস পেতে থাকে। উদ্দীপক থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা হলো: চিত্রে, প্রথম এককে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সমান। পরবর্তী এককগুলোতে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেতে থাকলে প্রান্তিক উপযোগ তখন হ্রাস পেতে থাকে। মোট উপযোগ বৃদ্ধি পেয়ে একসময় সর্বোচ্চ হয়। এরপর ভোগ বাড়ালে মোট উপযোগ হ্রাস এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। সুতরাং বলা যায়, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখার মধ্যে সম্পর্ক রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষ…
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর